সকাল ৭:৩৬ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের ফেনীর কোম্পানি কমান্ডার সহ তিন কর্মকর্তার পুলিশ পদক লাভ

 

প্রেস বিজ্ঞপ্তি: সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, অপরাধ নিয়ন্ত্রণ ও সেবামূলক কাজের জন্য ‘পুলিশ সপ্তাহ ২০২৪’ উপলক্ষে পদকপ্রাপ্ত হলেন র‌্যাব-৭, চট্টগ্রামের অধিনায়কসহ তিন কর্মকর্তা

পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে ২০২৩ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য র‌্যাব-৭, চট্টগ্রামের এর অধিনায়ক *লেঃ কর্ণেল মোঃ মাহবুব আলম, পিপিএম, পিএসসি* “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)”, এছাড়াও অত্র ব্যাটালিয়নে কর্মরত *স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম* সিপিসি-১ (ফেনী ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার এবং *অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল* “ল” অফিসার র‍্যাব-৭, চট্টগ্রাম “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকপ্রাপ্ত হন।

উল্লেখ্য, ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ হতে ছয় দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৪’ শুরু হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদ্য ২৭ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখ সকাল ১০.৩০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুশৃঙ্খল ও নয়নাভিরাম বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন। তিনি সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলে মনোমুগ্ধকর প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরবর্তীতে বিপিএম ও পিপিএম পদকপ্রাপ্তদের পদক প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *