রাত ৯:১২ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আজ থেকে আন্তর্জাতিক সম্মেলন

কক্সবাজার  প্রতিনিধি :

রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে তিন দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন রোববার থেকে কক্সবাজারের উখিয়ায় শুরু হচ্ছে। এই সম্মেলনে ৪০টি দেশ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরা যোগ দেবেন। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্মেলনের প্রথম দুই দিনে মোট পাঁচটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনগুলোতে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং রাখাইনে তাদের প্রত্যাবাসন শুরুর বিষয়ে আলোচনা করা হবে। অতিথিরা আগামী ২৬ আগস্ট রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

এই সম্মেলনকে সামনে রেখে কক্সবাজার জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সম্মেলনে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।

জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে রোহিঙ্গা বিষয়ে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *