সকাল ১১:২৭ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র ২৫৮ তম নিয়মিত সভা ও পহেলা বৈশাখ উদযাপন

 

স্টাফ রিপোর্টার : রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে ২৫৮তম নিয়মিত ফোর্টনাইটলি মিটিং, পহেলা বৈশাখ উদ্‌যাপন এবং একটি গ্র্যান্ড প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর উত্তরার ম্যারিনো রয়্যাল হোটেলের হল রুমে ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মেহেদী ইসলাম চৌধুরী’ র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কোঅর্ডিনেটর রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট এম. এ. করিম, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য রোটারিয়ান ড. এম. এ. মজিদ, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সাবেক চেয়ারম্যান, এনবিআর, ড. শহিদুল জাহিদ, চেয়ারম্যান, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউর সদস্য বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের রোটারিয়ানবৃন্দ, এছাড়াও রোটারি ডিস্ট্রিক্ট অফিসিয়াল দের মধ্যে পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মাহমুদুল হাসান, রিপসা টিম কোঅর্ডিনেটর (অ্যাডমিন),প্রেসিডেন্ট রোটারিয়ান লুবনা আফরোজ রিপসা টিম কোঅর্ডিনেটর (পাবলিক ইমেজ), এ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আহসান মোর্শেদ সহ বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্টবৃন্দ।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ তাদের পরিচালিত “রোটারি উন্মুক্ত পাঠশালা”-এর উন্নয়নের জন্য ১৬ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করে। এ সময় প্রজেক্ট চেয়ারম্যান ও স্পন্সর পাস্ট প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোসুমী মির্জা ক্লাবের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।

সমগ্র অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভরপুর, যেখানে অংশগ্রহণকারীরা পহেলা বৈশাখের আবহে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান আফজাল হোসেন সেলিমের ধন্যবাদ জ্ঞ্যাপনের মাধ্যমে সফলভাবে সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে প্রেসিডেন্ট রোটারিয়ান মেহেদী ইসলাম চৌধুরী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *