বিকাল ৪:০৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত

রূপগঞ্জ প্রতিনিধি :

বঙ্গবন্ধুর কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন নারায়ণগঞ্জে নানায় জনে পালন করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া আওয়ামী লীগ অফিসে দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন। রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার মেয়র মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল বাশার টুকু, উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল হোসেন কমল, ফয়সাল আহমেদ, সোহেল ভূইয়া, এড তায়ৈবুর রহমান, আবু দাউদ মোল্লা, রিপন প্রধান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আশিকুল ইসলাম খোকন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই দেশের জনগণ। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *