সন্ধ্যা ৬:৩০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি  ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়ক্ষের ১০ জন আহত হয়েছে। শুক্রবার(Friday)  সন্ধ্যারদিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকায় ঘটেছে এ ঘটনা।
স্থানীয় প্রত্যেক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি/ তদন্ত আতাউর রহমান জানান, কয়েকমাস ধরে সাড়ে ১০ শতাংশ জমি নিয়ে ভোলাবো ইউনিয়নের চারিতালুক গ্রামের চানঁ মিয়ার ছেলে বিল্লাল হোসেনের সাথে একই এলাকার নুরুল ইসলামের ছেলে আবুলের বিরোধ চলে আসছিল। বর্তমানে সেই জমি নিয়ে আদালতে মামলা চলমান। এদিকে এনিয়ে শুক্রবার সন্ধ্যায় আবুলের পক্ষ নিয়ে ভোলাবো ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফের সাথে বিল্লালের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িতে পড়ে। এসময় আহত হয়েছেন বিল্লাল হোসেন(৩৮), বাছেদ কাজী(৫০), আরিফুল ইসলাম(৩০), কাউসার(৩০), নীলা আক্তার(২৬), হাকিমউদ্দিন(৩০), আরমান(৩৫), মোনতাছির(২৫), রাশিদা আক্তার(৪০), আছমা আক্তার(৩৫)। এদের মধ্যে বিল্লাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় বাছেদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকিদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
এব্যাপারে বিল্লাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার সাথে জমি নিয়ে আবুল সাথে আদালতে মামলা চলমান। কিন্তু শরীফ কি কারনে তার পক্ষ নিয়ে আমাকে সহ আমার লোকজনের উপর হামলা করেছে সেটা বুঝতেছিনা। আমি অভিযোগ দায়ের করেছি।
অপরদিকে শরীফের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিল্লাল তার লোকজন নিয়ে আমার বাড়ীতে হামলা করেছে। এসময় উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। আমিও থানায় অভিযোগ করেছি।
এদিকে এ ঘটনায় উভয় পক্ষ পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন বলে ওসি আরো জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *