রাত ৮:১০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুপগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধি :
গতকাল বুধবার সন্ধ্যায় নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী অফিস উদ্বোধন ও পথ সভা অনুষ্টিত হয় ।
মহা আনন্দ উৎসবের মধ্য দিয়ে রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অলি উল্লাহ মাষ্টারের সভাপতিত্বে ও কাঞ্চন পৌর সভাপতির মোঃ আলী খানের পরিচালনায় ইউনিয়নের গাবতলা বাজার,আতলাপুর,করাটিয়া,আঙ্গাড়জোড়া,এলাকায় প্রধান অতিথি রূপগঞ্জ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রূপগঞ্জ উপজেলার সভাপতি মোঃ সাইফুল ইসলাম নির্বাচনী অফিস উদ্বোধন ও পথ সভা করেন।
অফিস উদ্বোধন ও পথসভা শেষে সকল নেতা কর্মীদের নিয়ে ঐসব এলাকায় লাঙ্গল মার্কার প্রতিক হ্যান্ডবিল বিতরণ করে ভোটারদেও কাছে ভোট ও দোয়া চান যেন ভোলাবো ইউনিয়ন সহ রূপগঞ্জের সাধারণ মানুষের সেবা করতে পারেন ।
এসময় নেতা কর্মী ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর আনোয়ার হোসেন,রূপগঞ্জ উপজেলার জাতীয় পার্টিও যুব সংহতির সাবেক সভাপতি মোঃ মস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম বাদশা, ভোলাবো ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ মঞ্জুর হোসেন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাশেম,৩নং ওয়ার্ড যুব সংগহতির সভাপতি মোঃ সেলিম মিয়া, দপ্তর সম্পাদক মগবুল হাসান, জাতীয় পার্টি কেন্দীয় কমিটির যুব সংগতির সদস্য মোঃ গোলাম রববানী, মোঃ আমানউল্যা আমান,উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার,সাধারণ সম্পাদক মোসাঃ লিজা আক্তার, সাংগঠনিক সম্পাদক সীমু আক্তার, দাউদপুর ইউনিয়নের সভাপতি আব্দুল্লা সরকার সহ রূপগঞ্জে জাতীয় পার্টির অংগ সংগঠনের নেতা কর্মী প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *