রাত ১২:৫০ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা পিতা ও পুত্র গুরুতর আহত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের রামপালে সন্ত্রাসীদের চাঁদার টাকা না দেয়ায় এক ফার্মেসী ব্যবসায়ী ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তাদেরকে মুমুর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর জখম ওই দুইজন হলেন, রামপালের উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দলিল উদ্দিন শেখের ছেলে আবু সাইদ শেখ (৬৫) ও তার ছেলে নাজমুল শেখ (৩৫)। আজ বুধবার (৫জুলাই) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাদের মুমুর্ষ অবস্থায় দেখা গেছে। তাদের হাত,পায়ের একাধিক হাড় ভেঙে গেছে। এছাড়া তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এসময় তাদের সাথে থাকা ব্যবসার দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।
আহতদের পরিবার সুত্র জানান, গত ৩০ জুন রাত পৌনে ১২টার দিকে ফয়লাবাজার মোড়ে নিজস্ব ফার্মেসি দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। ওই এলাকার সাবেক মেম্বার গিয়াস শেখ, সাবেক মেম্বার মিজান, সাবেক মেম্বার হানো এবং রামপালের সন্ত্রাসী সাইফুল্লাহ বাহিনীর ১৫/১৬জন এ হামলা চালায়। তাদের কাছে থাকা দেড়লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে পরিবারকে খবর দেন। এরপর তাদেরকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
পরিবার সুত্র আরও জানান, গৌরম্ভা ইউনিয়নের শঙ্খ নগরে ১৭বিঘার দুইটি মাছের ঘের নেয়ার পর থেকে উক্ত সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছিলেন। তাদের চাঁদার টাকা না দেয়ায় এ হামলা চালানো হয়েছে।
এবিষয়ে রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য তাদের স্বজনদের দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এবিষয়ে নিয়মিত মামলা দায়ের হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *