সন্ধ্যা ৬:৩১ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রান্না করুন জিভে জল আনা ইলিশ মাছের কোরমা

 

জাতীয় মাছ ইলিশের অনেক রকম রেসিপি রান্না করা যায়। তবে এবারের রেসিপিটি ভিন্ন। এটি হলো ইলিশ মাছের কোরমা। রেসিপিটি দিয়েছেন মডেল – অভিনেত্রী নির্জন মমিন। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ :
ইলিশ মাছের টুকরো ৫/৬টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, তেজপাতা ১টি, এলাচ, দারুচিনি ২টি গুঁড়া মরিচ দেড় চা চামচ, টক দই আধা কাপ, কাঁচা মরিচ ৮/১০টি, বাদাম বাটা ১ টেবিল চামচ, কিশমিশ ১ চা চামচ, ঘি ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।

রান্নার প্রণালি :
প্রথমেই ইলিশ মাছের টুকরোগুলো বাটা মসলা, মরিচ গুঁড়া, টক দই ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর ঘণ্টাখানেক মেরিনেট করুন। নির্দিষ্ট সময় পর একটি কড়াইয়ে তেল ও ঘি গরম করে মিহি করা পেঁয়াজ বাদামি করে ভেজে তাতে মাখানো ইলিশ মাছ, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে ১০ মিনিট রান্না করুন। যখন তেল উপরে ভেসে উঠবে, তখন চিনি ও কিশমিশ দিয়ে আরো ৫ মিনিট রান্না করুন। এরপর নামিয়ে নিন। তো, এবার গরম গরম পরিবেশন করুন ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *