ভোর ৫:২৪ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিবাদে মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার মানব বন্ধন

 

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিবাদে মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার উদ্যোগে আজ ৪ জুন টঙ্গী সরকারি কলেজের সামনে মানব বন্ধন হয়। এই মানব বন্ধনে ছাত্র-ছাত্রী , শিক্ষক,সমাজকর্মী, সচেতন নারীরা অংশ গ্রহণ করেন। মানব বন্ধনে সল্প পরিসরে বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরে সভাপতি মনিরুল ইসলাম রাজিব, বাংলাদেশ মহিলা পরিষদ টংগী সাংগঠনিক জেলার সভানেত্রী আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক রিতা ব্রম্মা,  সহ- সাধারণ সম্পাদক নুরজাহান সহ নারী নেত্রীরা।

মনিরুল ইসলাম রাজিব বলেন ‘ আরও কোন শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি না হয় সেই জন্য নিজেদের  সজাগ থাকতে হবে, যারা যৌন হয়রানি করবে তাদের সামাজিকভাবে বয়কট করে আইনানুযায়ী ব্যবস্থা নিতে হবে’।
আনোয়ার বেগম বলেন ‘ বাংলাদেশ মহিলা পরিষদ সকল অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করে, তারই ধারাবাহিকতায় আজ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি যারা করে তাদের শাস্তি দাবি করেন।
রিতা ব্রম্মা বলেন ‘ সারা বাংলাদেশে  মহিলা পরিষদ এক যোগে এই যৌন হয়রানি প্রতিবাদে মানব বন্ধনে করে জড়িতদের শাস্তি দাবি করছে ‘ বাংলাদেশ মহিলা পরিষদ টংগী সাংগঠনিক জেলা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।
বিকাল ৪টা-৫টা পর্যন্ত এক ঘন্টা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *