
উত্তরা প্রতিনিধি : আজ ২৯ নভেম্বর বিকাল ৪.২০ মিনিটে উত্তরার সকল সুযোগ সুবিধার মতো রাজধানীর দক্ষিণ খানে একুশে ডিজাইন এন্ড ডেভেলপারস লি: এর নতুন প্রজেক্ট ‘ একুশে হোসেন টাওয়ার’ এর শুভ উদ্বোধন ও মাটি কেটে বিল্ডিংটির ভিত্ত প্রস্তর করা হয়। নতুন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডভোকেট সালাউদ্দিন রন্জুর সঞ্চালনায় আলোচনা করেন একুশে ডিজাইন এন্ড ডেভেলপারস এর চেয়ারম্যান মো: ইসমাইল হোসেন সিরাজী, ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, এডভোকেট এফ ইসলাম চন্দন,মোহাম্মদ ইসলাম মানিক সহ অত্র এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন। আলোচনা শেষে দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।