
রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটির এডিসি কলোনী এলাকার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পানির লাইন সংস্কারের কাজ শেষে রাস্তার ভাঙা অংশগুলি মেরামত না করায় এলাকাটি পরিণত হয়েছে ময়লা-আবর্জনার স্তুপে। এই পরিস্থিতি নূরানী তালীমুল কোরআন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের জন্য এক বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে।
রাস্তার গর্তে জমে থাকা ময়লা এবং পচা পানির দুর্গন্ধে পুরো এলাকা দূষিত হয়ে পড়েছে। শিশুরা প্রতিদিন সাদা পোশাক ও পড়াশোনার সামগ্রী নিয়ে নোংরা পানি ও কাদার মধ্য দিয়ে যেতে বাধ্য হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, “আমরা চাই আমাদের শিশুদের নিরাপদ পরিবেশে শিক্ষালাভ করুক, কিন্তু এই অবস্থা তাদের জন্য মারাত্মক হুমকি।”
আসন্ন বর্ষায় বৃষ্টির পানি ও বর্জ্য মিশে এলাকায় জোয়ার সৃষ্টি হতে পারে, যা ডেঙ্গু, ম্যালেরিয়া ও অন্যান্য রোগের প্রকোপ বাড়িয়ে দেবে। এলাকাবাসী ও শিক্ষকদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কার, ময়লা অপসারণ এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও প্রশাসনের অবহেলা শিশুদের শিক্ষাজীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। সমাজের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজন।