
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে শান্তি পরিবহনের স্টাফ নাঈম নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে বাঘাইহাট বাজার এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জয় চৌধুরী। তিনি জানান, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়, আনার আগেই তার মৃত্যু হয়।
দিঘীনালা উপজেলার অফিসার ইনচারজ আবুল হাসান খান জানান, দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছে।
তবে এই ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা সাক্ষরিত প্রেন বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার বিকেলের দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গুলিতে শান্তি পরিবহণের এক হেলপার নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তিরও দাবি জানায় সংগঠনটি।