বিকাল ৩:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র যতদিন আছে ততদিন ইসরায়েল একা নয়: অ্যান্টনি ব্লিকেন

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন ইসরায়েলকে অব্যাহতভাবে সহযোগিতার কথা জানিয়েছেন। তেল আবিব সফর করে তিনি এ কথা বলেন। এ সময় তিনি গাজার বিরুদ্ধে ইসরায়েলের নিজস্ব পদক্ষেপের প্রশংসা করেন। বলেন, ‘যতিদন আমেরিকা থাকতে ততদিন আপনি (ইসরায়েল) একা নন।’

তিনি আরও বলেন, ইসরায়েলকে অবশ্যই আত্মরক্ষামূলক প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি লক্ষ্য রাখতে হবে।

এদিকে হামাসের হামলার পর গাজা অবরুদ্ধ করে হামলা চালাচ্ছে ইসরায়েল। বন্ধ করে দিয়েছে- পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, জিম্মিদের ছেড়ে না দেওয়া পর্যন্ত তারা গাজায় পানি, বিদ্যু ও জ্বালানি সরবরাহ করবে না।

গত শনিবার ইসরায়েল ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে। জিম্মি করা হয়েছে ১৫০ জনকে।
হামাসের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার মানুষ।

বিদ্যুৎ না থাকার কারণে গাজায় হাসপাতালের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে, সদ্যজাত শিশুকে ইনকিউবেটরে রাখা যাচ্ছে না, রোগীদের অক্সিজেন সাপোর্ট দেওয়া যাচ্ছে না, কিডনি ডায়ালাইসিস বন্ধ রয়েছে এবং এক্সে করা যাচ্ছে না।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *