সন্ধ্যা ৬:৫৪ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে কারিনার অনুষ্ঠান ঘিরে হট্টগোল

বিনোদন ডেস্ক:

যুক্তরাজ্যের বার্মিংহামে একটি জুয়েলারি শো-রুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। মঞ্চে তার উপস্থিতি ও পরিবেশনা আনন্দ ছড়ালেও ভেন্যুর বাইরে পরিস্থিতি ততটাই ভিন্ন ছিল। ভিড়ের মধ্যে এক নারী ভক্ত হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সম্প্রতি বার্মিংহামে ওই অনুষ্ঠানে কারিনাকে এক নজর দেখার জন্য হাজারো ভক্ত ভিড় জমান। অনেকে তার জন্য উপহার নিয়ে যান। কিছু উপহার নিজ হাতে গ্রহণও  করেন কারিনা। মঞ্চে তিনি ‘ফেভিকল সে’ গানের সঙ্গে নাচেন এবং দর্শকদের অভিবাদন জানান।

অনুষ্ঠান মাতালেও বাইরের চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে হঠাৎ একজন নারী মাটিতে পড়ে যান। নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে চিকিৎসা সহায়তার জন্য নিয়ে যান। এতে উপস্থিতদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং বড় আয়োজনে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ওঠে।

কারিনা পরেছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রার তৈরি ঝলমলে শাড়ি, সঙ্গে ছিল হালকা মেকআপ ও ডায়মন্ড জুয়েলারি। ইভেন্টের ছবি কারিনা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে বোন কারিশমা কাপুর লিখেছেন, ‘আমার হীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *