বিকাল ৪:৪২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যারা মেম্বার হননিও তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে :আবুল খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, একটি পক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বলছে। তারা এ পদ্ধতির সুপারিশ করে বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এই সমস্ত দলের কোনো লোক বাংলাদেশের একটা মেম্বারও হননি এ পর্যন্ত। যারা মেম্বার হয়নি তারা গোটা সিস্টেম বদলাতে চাচ্ছেন, এটা কখনো বাংলাদেশে সম্ভব হবে না।
রোববার (৬ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভুঁইয়া বলেন, ১৬-১৭ বছর আন্দোলন করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল। দীর্ঘদিন আমরা স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করেছি। কেউ যদি কাল্পনিক দাবি দাওয়া উত্থাপন করে দেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চান, তাদের সেই সুযোগ দেওয়ার অবকাশ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *