
যশোর প্রতিনিধি : আজ ১৯ জুন ২০২৩ যশোর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব হোসেন আলী খোন্দকার, সমন্বয়কারী, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তমিজুল ইসলাম খান জেলা প্রশাসক, যশোর। কর্মশালায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।