ভোর ৫:২৫ শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের অভয়নগরের ভৈরব নদ থেকে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

 

অভয়নগর ( যশোর)  প্রতিনিধি :

যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জুনায়েদের (৫) মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা । ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ভৈরব সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১ টার দিকে দক্ষিণ দেয়াপাড়া এলাকায় কামরুলের ছেলে ফাহিম (৭) ও জুনায়েদ একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নেমে জুনায়েদ পানিতে ডুবে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা তল্লাশি শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। শিশুটিকে উদ্ধারে নামে নওয়াপাড়া ফায়ার সার্ভিস, নওয়াপাড়া নৌপুলিশের সদস্যরা এবং খুলনার একটি ডুবুরি দল।
বৃহস্পতিবার সকালে ভৈরব ব্রিজের পাশে ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে।
নওয়াপাড়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই রনজিত সেন বলেন, গতকাল নিখোঁজ হওয়া শিশুর মরদেহ আজ ভৈরব ব্রিজের পাশে ড্রেজারে আটকে থাকা অবস্থায় উদ্ধার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *