
ডা:মোতালেব হোসেন অন্তর (এমএসসি,বিইউএমএস,সিএমইউ(আল্ট্রা)
সভাপতি,বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ও বাংলাদেশ ইউনানি ডক্টরস সোসাইটি, গাজীপুর জেলা শাখা।
তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ডা:মোতালেব হোসেন অন্তর এক শুভেচ্ছা বার্তায় বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা। ঈদের এই খুশি যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি।”
ডা:মোতালেব হোসেন অন্তর সকল রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী,সংগঠনের সকল স্তরের নেতাকর্মীসহ দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সাথে তিনি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শেষে তিনি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”