
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত ভাতার নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) রাত আটটার সময় মেহেরপুর ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ মৃত ভাতার নগদ অর্থ প্রদান করা হয়।
ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এসময় জেলা ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক মোঃ রাসেল ,সাংগঠনিক সম্পাদক আলেক উদ্দিন, কোষাধাক্ষ খন্দকার নাফিজুর,প্রচার সম্পাদক মিলন আলী, দপ্তর সম্পাদক মোতালেব শেখ, শ্রম কল্যাণ সম্পাদক জালাল উদ্দিন, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক ইসরাফিল হোসেন, কার্যনির্বাহী সদস্য মজনু সর্দার, মাজেদুল হক, ছাবদার আলী, ফিরোজ আলী সহ শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।