সন্ধ্যা ৭:১৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদ নূরের সুরে গাইলেন এসডি রুবেল

স্টার আনন্দ প্রতিবেদক : জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল এবার তরুণ প্রজন্মের ব্যস্ত ও জনপ্রিয় সুরকার মুরাদ নূরের সুরে গান গাইলেন। তিনি এই সুরকারের সুরে কণ্ঠে তুলেছেন “তোরে লাইয়া যাইমু ঢাকা” শিরোনামের নতুন গান। এসডি রুবেল সম্প্রতি রাজধানীর ‘স্টুডিও শৈল্পিক’ এ কণ্ঠ ধারণ শেষে শিল্পীর নিজ ভেরিফাইড ফেসবুক পেইজে এমনটাই জানান। কামরুল নান্নুর কথায়, মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে গানটিতে ঢাকা শহরের ঐতিহ্যবাহী, দর্শনীয় স্থানগুলোর কথা উঠে এসেছে বলে জানা গেছে।

নতুন গান প্রসঙ্গে এস ডি রুবেল বলেন, গতানুগতিকতার বাইরে একটি হিপহপ গান করলাম। গানটিতে টিনএজ একটা ফিল আছে। নূর আলম (মুরাদ নূর) এলাকার ছোট ভাই বলেই বলছি না, সে চলতি সময় প্রশংসনীয় সুর সৃষ্টি করছে। নূরের জন্য দোয়া। সুন্দর, সমসাময়িক কথার “তোরে লইয়া যাইমু ঢাকা” দর্শক শ্রোতাদের বেশ ভালো লাগবে। নতুন এসডি রুবেলকে খুঁজে পাবে। আগামী ঈদুল আজহা’য় এসডি রুবেল ফাউন্ডেশনে গানচিত্রটি প্রকাশিত হবে। আর জুলাই এর প্রথম মাঝামাঝি আমার পরিচালিত প্রথম চলচ্চিত্র বৃদ্ধাশ্রম মুক্তি পাবে। সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ রইলো। জয় হোক বাংলা সংস্কৃতির।

মুরাদ নূর বলেন, গান গাইলেন এসডি রুবেল  আমার সুরে! এটা আমার সঙ্গীত জীবনের বিশাল প্রাপ্তি। এই নামের সাথে আমার অনেক স্মৃতি! চাঁদপুরের দুই চাঁদ তোরে লইয়া ঢাকা ঘুরতে চায়। এটাই হোক সময়ের ডাক।  দর্শকদের আনন্দ দিতে পারলেই এই উচ্ছাসের সাফল্য আসবে বলে মনে করি।

আগামী ঈদুল আজহা’য় “তোরে লইয়া যাইমু ঢাকা” গানচিত্রটি এসডি রুবেল ফাউন্ডেশন, নূর ক্রিয়েশনস এর ইউটিউব, ফেসবুক চ্যানেল সহ সকল ডিজিটাল মাধ্যমে প্রকাশ পাবে বলে জানান মুরাদ নূর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *