রাত ১২:২৯ বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদ নুরের সুরে কাওয়ালী গাইলেন এস আই টুটুল

বিনোদন  প্রতিবেদক : জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক এস আই টুটুল এবার কাওয়ালী গান গাইলেন মুরাদ নূরের সুরে। শহীদুল্লাহ্ ফরায়জী’র কথায়, মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে “পিপাসার পানি” শিরোনামের কাওয়ালী গানটি শীঘ্রি প্রকাশ পাবে।

পিপাসার পানি প্রসঙ্গে এস আই টুটুল বলেন, কাওয়ালী গান খুব একটা গাওয়া হয়নি। অনেক বছর আগে হুমায়ূন আহমেদের কথায় একটি গান করেছিলাম। এবার মুরাদ নূরের সুরে করলাম। শহীদুল্লাহ্ ফরায়জীর কথায় চার/পাঁচ বছর আগে গানটি গেয়েছিলাম। করোনাকালীন এবং সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন দেশের বাইরে থাকার কারনে সুরকারের সাথে বসা হয়নি। অবশেষে গানটির চুড়ান্ত রূপ দিতে পেরে ভালো লাগছে। সৃষ্টিকর্তার আরাধনায় অনন্য সৃষ্টি ‘পিপাসার পানি’। সবার নিশ্চয় ভালো লাগবে।

সুরকার মুরাদ নূর বলেন, গানটি অনেক দিন আগেই তৈরি করছিলাম, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকার কারনে চুড়ান্তভাবে প্রকাশ করতে পারিনি। ইতিমধ্যে শহীদুল্লাহ্ ফরায়জী ও মুরাদ নূর জুটির অনেকগুলো গান প্রকাশিত হয়েছে। একটা কাওয়ালী গান করার পরিকল্পনা আমাদের। পরিকল্পনায় গায়ক হিসেবে এস আই টুটুলের নামই ছিলো। সময়ের পরিকল্পনা অনুযায়ীই প্রকাশ হচ্ছে আমাদের ‘পিপাসার পানি’

গীতিকবি শহীদুল্লাহ্ ফরায়জী বলেন, আমি কখনোই কাওয়ালী গান লিখিনি, মুরাদ নূরের অনুরোধেই গানটি লিখা। আমাদের সাথে এস আই টুটুল যুক্ত হওয়াতে গানটি পরিকল্পনা অনুযায়ী প্রকাশ হচ্ছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

নূর ক্রিয়েশনস ও এস আই টুটুলের অফিসিয়াল পেইজ সহ সকল ডিজিটাল মাধ্যমে বন্যা পরিস্থিতি শিথিল হলেই গানটি অবমুক্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *