
মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জের বকুলতলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে শিশুসহ ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান।