বিকাল ৫:৩৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার

মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার সময় বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল জব্দ করেন।

কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত নায়েব সুবেদার মো. ইবনে মিজান জানান, শুক্রবার বিকেলে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো কাঠগুলো কয়লারমুখ চেকপোষ্ট বিজিবি হেফাজতে রয়েছে।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ভারতীয় ফেন্সিডিল উদ্ধারের বিষয়টি আমার অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *