রাত ১:০১ বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে বারইয়ারহাটে শ্যামলি বাসে র‍্যাবের অভিযানে গাঁজা সহ আটক ২

মিরসরাই প্রতিনিধি :
বারইয়ারহাট গ্রীন টাওয়ারের সামনে গতরাতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি টিম। এসময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস থামানোর সংকেত দিলে বাসটি চেকপোস্টের সামনে থামলে ২ জন ব্যক্তি বাস থেকে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে।

তারা হলো খাগড়াছড়ি জেলার দীঘিনালার বাঙ্গালীপাড়ার নুরুজ্জামান (৩৭) এবং আব্দুল হান্নান (৩৯)। এসময় বাস থেকে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *