
ডেস্ক রিপোর্ট :
মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এবং জাতিগত সশস্ত্র সংগঠন (ইএও) সারাদেশে সেনাবাহিনীর ক্যাম্পগুলোতে হামলা চালিয়ে গত তিন দিনে ৬২ জন সৈন্যকে হত্যা করেছে। এসময় দখলে নিয়েছে বেশ কয়েকটি ঘাঁটি। সোমবার (৫ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম ইরাবতী নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দখল হওয়া ঘাঁটিগুলো মিয়ানমারের সাগাইং, ম্যাগউই, মান্দালয় জেলা এবং কাচীন ও কারেন প্রদেশ অবস্থিত। কতগুলো ঘাঁটি বিদ্রোহীরা দখলে নিয়েছে, এখনও নিশ্চিত হওয়া যায়নি। জান্তাবিরোধী দুই সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী পিপল’স ডেমোক্রেটিক ফোর্স (পিডিএফ) এবং এথনিক আর্মড অর্গানাইজেশন (ইআও) এই সংঘাতে নেতৃত্ব দিচ্ছে।
জান্তার পক্ষ থেকে এখনও এ ইস্যুতে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি। তবে ইরাবতী জানিয়েছে, পিডিএফ এবং ইআও’র গণমাধ্যম শাখার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে এই সংবাদমাধ্যমটির।
বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাত থেকে কিছু এলাকা পুনর্দখল করতেও সক্ষম হয়েছিল জান্তা ও এবং জান্তা সমর্থক একাধিক সশস্ত্র গোষ্ঠী। কিন্তু গত তিন দিনে জান্তার পুনর্দখল করা এলাকাগুলো থেকে সেনা সদস্য ও জান্তাপন্থীদের তাড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পিডিএফ ও ইআও’র নেতারা।
সবচেয়ে বেশি সেনা সদস্য নিহত হয়েছেন মান্দালয় জেলার সান পিয়া এবং কারেন প্রদেশের থান্ডুয়াঙ্গি শহরে। পিডিএফ জানিয়েছে, এ দুই এলাকায় জান্তা-বিদ্রোহী সংঘাতে জান্তা-বিদ্রোহী সংঘাতে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৪০ জন সেনা।