রাত ৯:৪৭ শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মা শান্তি নিবাস এসোসিয়েশনের সভাপতি এড. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক বিএম আশিক

 

নিজস্ব প্রতিবেদক : গতকাল শনিবার ২৪ মার্চ ২০২৬ সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন মা শান্তি নিবাস এসোসিয়েশন–এর ৫১ সদস্য বিশিষ্ট (২০২৬-২০২৮) ত্রিবার্ষিক নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এড. মোঃ আবুল কালাম আজাদ সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক বি. এম. আশিক হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সিঃ সহ-সভাপতি এড. মোঃ তাইফুর রহমান, সহ-সভাপতি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোহেল রানা, ইয়ানূর ইসলাম, হুসনে আরা হীরা, মোঃ রিবাউল হাসান ছালাম, ইব্রাহিম হোসেন দুর্জয়, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক পদে আপন মাহমুদ শুক্কুর, মোঃ রফিকুল ইসলাম রাকিব, মোঃ নিলয় নূর, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোবারক হোসেন, মেহেরুন নেছা কথা, অর্থ সম্পাদক মিথিলা আক্তার, দপ্তর সম্পাদক মোঃ আলিফ, প্রচার সম্পাদকঃ নূর সালাম খান প্রমুখ।

সম্প্রতি সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সদস্যরা।

নবনির্বাচিত সভাপতি এড. মোঃ আবুল কালাম বলেন,
“মা শান্তি নিবাস এসোসিয়েশন প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। নতুন কমিটির মাধ্যমে আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে আরও জোরালোভাবে কাজ করব। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক বি. এম. আশিক হাসান বলেন,
“এই সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। আমি সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে কাজ করব। বিশেষ করে অসহায় মানুষ, পথশিশু এবং সমাজের সুবিধাবঞ্চিতদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করা হবে।”

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন কমিটির নেতৃত্বে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি, মানবিক সহায়তা কার্যক্রম এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ আরও জোরদার করা হবে।

নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের উপদেষ্টা ও সাধারণ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *