বিকাল ৩:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালেশিয়ায় শপিংমলে অভিযান, ২৬ বাংলাদেশীসহ আটক ১৪৩

 

আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ১৪৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শনিবার (১৭ মে) দুপুর আড়াইটার দিকে কুয়ালালামপুরের পারতামা শপিংমলে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) জাফর এমবক তাহা জানিয়েছেন, এই অভিযানে ৯৬৪ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ১৪৩ জন অবৈধ অভিবাসীকে ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে।
এদের মধ্যে ৫৬ জন ইন্দোনেশিয়ার, ২৬ জন বাংলাদেশি, ১০ জন ভারত, ১০ জন মিয়ানমার, তিনজন নেপাল, ৩২ জন পাকিস্তান, চারজন সিরিয়া এবং একজন করে চীন ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে ১১০ জন পুরুষ ও ৩৩ জন নারী রয়েছেন।
আটককৃতদের সবার বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে এবং বর্তমানে তাদের বিস্তারিত তদন্তের জন্য ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। এই অভিযানে পুত্রজায়ার ইমিগ্রেশন সদর দফতরের বিভিন্ন পদমর্যাদার ১০৬ জন কর্মকর্তা অংশ নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *