সন্ধ্যা ৬:২৮ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় দিনব্যাপী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় দিনব্যাপী এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম.এ মতীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারশোঁ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাম্মেল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী কাবুল, সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন চারু ও সাংগঠনিক সম্পাদক সোহেল রান

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, অ্যাডভোকেট মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল আলিম, স্বেচ্ছাসেবকদলের সভাপতি সিরাজুল ইসলাম, কৃষকদলের সভাপতি সোহবাব হোসেন, ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন এবং শ্রমিকদলের সভাপতি মিঠুন কুমার মৈত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *