বিকাল ৪:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিকী – প্রয়াসের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কলেজ বার্ষিকী ‘প্রয়াস’ এর মোড়ক উন্মোচন ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন চীফ ইনস্ট্রাক্টর মনোয়ার হোসেন, সিনিয়র ইনস্ট্রাক্টর জাকির হোসাইন খান, মানছুর রহমান, হোসেন আলী ও আবির হাসান মুকুল। এর আগে বিদায়ী শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। সবশেষে মিলাদ মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন জিন্নাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *