
নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে বীরমুক্তিযোদ্ধা ডাঃ রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হয়েছে জেট ব্ল্যাক স্পোর্টিং ক্লাব। আজ (১০ জুন-শনিবার) শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের ফাইনাল খেলায় তারা জাগীর দেড়গ্রাম পল্লী উন্নয়ন যুবসংঘকে ৬৯ রানে পরাজিত করে।
প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান করে। দলের পক্ষে পল্লব ৭০ রান, ঈশান ৩০ রান, নাদিম ২৮ রান ও মিথুন ২৫ রান করে। জাগীরের রুবেল ৩টি এবং সিয়াম ২টি উইকেট নেয়। জবাবে, ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে জাগীর ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১২ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে রুবেল ২৮ রান, রায়হান ও হাবিব ১৪ রান করে এবং তুষার ও ও রুবেল করে ১৩রান করে।
জেট ব্ল্যাকের কামাল ও সাকিব ২টি উইকেট পায়। খেলায় জেট ব্ল্যাকে পল্লব সেরা খেলোয়ার বিবেচিত হয়।
খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা এবং খেলায় পৃষ্ঠপোষক, প্রয়াত বীরমুক্তিযোদ্ধা ডাঃ রফিক উদ্দিনের পরিবারের সদস্যরা। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব কমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানু ও সদস্য-সচিব প্রদীপ কুমার শিকদার রিপনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গত ২০ মে এই লীগের উদ্বোধন হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলদুটি প্রথম বিভাগে উত্তীর্ণ হলো।