সন্ধ্যা ৭:২৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে যুবদল নেতা ইঞ্জিনিয়ার বাবু ও স্বেচ্ছাসেবক দল নেতা জনি আটক

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :

মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বিশ্বাস বাবু ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জনি খানকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ছয়টার দিকে মানিকগঞ্জ-ঝিটকা-হরিরামপুর সড়কের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের বাঠইমুড়ী ক্যানেল এলাকা থেকে আটক করেছে ঘিওর থানা পুলিশ।

জানা গেছে, মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে বাঠইমুড়ী যাওয়ার পথে সড়কের ক্যানেল এলাকায় পুলিশ তাদের মোটরসাইকেল থামানোর সংকেত দেয়। তারা মোটরসাইকেল থামালে তাদের মারধর করে পুলিশের গাড়ীতে তোলে। তাদের কাছ থেকে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনসেটগুলি জব্দ করে। তারা বলেন, তাদের বিরুদ্ধে কোন মামলা নেই। কোন অপরাধ ছাড়াই তাদেরকে আটক করেছে পুলিশ। ঘিওর থানার এস আই আসলাম তাদেরকে মারধর করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ব্যাপারে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, বিএনপি-জামায়াতের ডাকে চলমান অবরোধের সমর্থনে সড়কে পিকেটিং করাকালে টহলরত পুলিশ তাদেরকে আটক করেছে। তাদের মারধরের কথা অস্বীকার করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *