সন্ধ্যা ৬:০৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ব্যক্তি উদ্যোগে শিশুদের জন্য অবৈতনিক ইংরেজি শিক্ষা কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ (৬ অক্টোবর)
মানিকগঞ্জে ব্যক্তি উদ্যোগে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অবৈতনিক ইংরেজি শিক্ষা কার্যক্রম। সদর উপজেলার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস এম রাব্বি এই উদ্যোগ গ্রহণ করেছে। আজ শুক্রবার সকালে সৈয়দা আয়েশা হক কালচারাল সেন্টার এন্ড লাইব্রেরি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সদস্য সচিব মোঃ হাবিল উদ্দিন।
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস।
এই শিক্ষা কার্যক্রমের উদ্যোক্তা এস এম রাব্বি ছাড়া আরও বক্তব্য রাখেন কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্বপ্না রাণী সিংহ।
প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। শিশুদের ইংরেজিতে দক্ষ করে তোলাই এই কার্যক্রমের মূল লক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *