সন্ধ্যা ৬:২৬ মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ;
পর্যটন শান্তির সোপান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (শুক্রবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল ওয়ারেস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদুর রহমান, শহর বণিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান।
বক্তারা বলেন, মানিকগঞ্জে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিলে পর্যটন কেন্দ্র স্থাপন করা সম্ভব। সকলকে উদ্যোগি হওয়ার আহবান করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *