রাত ২:১২ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজ চ্যাম্পিয়ন

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজ চ্যাম্পয়িন হয়েছে। আজ (বুধবার) বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরকারি দেবেন্দ্র কলেজকে ট্রাইবেকারে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নরা।

খেলাশেষে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সানোয়ারুল হক ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সেলিম পারভেজ, সদস্য শহিদুল হক, আনিসুর রহমান হিমু ও বাসুদেব সাহা।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় জেলার ৫টি সরকারী ও ৪টি বেসরকারী কলেজ। সোমবার (১২জুন) এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

সারাদেশে একযোগে চলমান এই টুর্নামেন্টে প্রতিজেলা থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পর্যায়ক্রমে বিভাগ ও পরবর্তীতে বিজয়ীরা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে বলে জানান জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *