রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে প্রেস্টেজিয়াস এ এম সায়েদুর রহমান টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বন্ধু একাদশ

স্টাফ রিপোর্টার : (৩ এপ্রিল-মঙ্গলবার) শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুলফা গোষ্ঠীকে ১ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাশেষে পুরষ্কার বিতরণ করেন প্রয়াত সংসদ সদস্য এ এম সায়েদুর রহমানের সন্তান, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়। এসময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সানোয়ারুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, বর্তমান সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, প্রয়াত সংসদ সদস্য এ এম সায়েদুর রহমানের স্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য এ এম নাঈমুর রহমানের মাতা নীনা রহমান, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাবকমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানু, সদস্য সচিব প্রদীপ শিকদার রিপন প্রমুখ।

এর আগে, প্রথমে ব্যাটিং করতে নেমে কুলফা গোষ্ঠী নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আইচ ৩৮ রান ও সাজিদ ২৭ রান করে। বন্ধু একাদশের ইমন ২টি উইকেট লাভ করে।
জবাবে, বন্ধু একাদশ এক বল বাকি থাকতেই ৯ উইকেটের বিনিময়ে ১৩৮ রানের জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে শিপন ৪৬ রান এবং সোহান ৩৬ রান করে। কুলফার পক্ষে আশিক ৩টি উইকেট লাভ করে।

বন্ধু একাদশের শিপন ম্যান অব দি ফাইনাল বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *