
বিনোদন প্রতিবেদক : সময়টা এখন জনপ্রিয় (popular) অভিনেত্রী মানসী প্রকৃতির। গ্ল্যামারাসএই অভিনেত্রী(Actor) নিজ ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন। গেলো ঈদুল ফিতরে প্রকৃতি অভিনীত ২০টি নাটক(Drama) টেলিভিশন ও অনলাইন মাধ্যমে প্রচারিত হয়। নাটকগুলোতে অসাধারণ অভিনয়ের কারণে প্রশংসিত হন তিনি। সেই ধারাবাহিকতায় এই ঈদেও তাকে দেড় ডজন নতুন নাটকে দেখা যাবে।
প্রকৃতি অভিনীত এবারের ঈদে প্রচারিতব্য উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে আদিবাসী মিজান পরিচালিত ‘রিক্সাওয়ালার ভেলকি ২’ ও ‘মিউচুয়াল চোর’, ইমন রাবেক’র ‘এতিমের সংসার ২’, কায়কোবাদের ‘কাম ফ্রম নোয়াখালী’, এস কে শুভর ‘স্টুপিড লাভার’ ও ‘আতর’ প্রভূতি।
ঈদের নাটকগুলো প্রসঙ্গে মানসী প্রকৃতি বলেন, নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে এবার সেভাবে নাটকে কাজ করতে পারিনি। তবে গেলো ঈদের ছুটি কাটিয়ে একটানা বেশ কয়েকদিন নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলাম। ঈতে যে কাজগুলো আসছে প্রতিটি কাজই আমার পছন্দের এবং ভিন্ন ঘরানার সব চরিত্র। বর্তমানে আমি কাজের ব্যাপারে বেশ সচেতন। দর্শকদের প্রত্যাশা মাথায় রেখেই কাজ করছি। আশা করছি, বরাবরের মতো এবারের ঈদের কাজগুলো সবার মন ছুঁয়ে যাবে।
প্রকৃতি অভিনীত গেল ঈদে সবচেয়ে বেশি সাড়া ফেলেছিল ‘রিক্সাওয়ালার ভেলকি’ নাটকটি। এই নাটকটির মাধ্যমে দর্শক সাড়া এখনো পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এই ধারাবাহিকতায় আসন্ন ঈদের জন্য নির্মিত হয়েছে ‘রিক্সাওয়ালার ভেলকি ২’। এই নাটকেও প্রকৃতির সহশিল্পী জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। নাটকটি নিয়ে বেশ আশাবাদী তিনি।
এদিকে, প্রকৃতি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো হচ্ছে ‘রং রোড – আদুরী অধ্যায়’, ‘যন্ত্রণা’ ও ‘দুই ঘণ্টা দশ মিনিট’। ঈদের পর ছবিগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।
জানা যায়, ভিউয়ের দৌড়েও মিলিয়ন মিলিয়ন ভিউ হয় প্রকৃতির নামেই। তার কাজের চরিত্রগুলো এখন মানুষের মুখে মুখে। যার প্রমাণ পাওয়া গেছে বহুবার। নামি নির্মাতা ও সহশিল্পী বিপরীতে না থাকলেও ব্যক্তি নামে প্রযোজক – নির্মাতারা প্রকৃতিকে নিয়ে ভাবছেন, কাজ করছেন। তার অভিনীত চরিত্রও দর্শক মনে গেঁথে থাকছে। তাই তো সুদর্শনা অভিনেত্রী প্রকৃতি এগিয়ে যাচ্ছেন আপন গতিতে।