ভোর ৫:৪৭ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মগবাজার ফ্লাইওভার থেকে পুলিশকে টার্গেট করে ককটেল নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে পুলিশ সদস্যদের টার্গেট করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকালে উত্তরার হাউজবিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

ওই ককটেল বিস্ফোরিত হয়ে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর বাইরে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন স্থানে অবরোধ সমর্থনকারীদের বিক্ষোভ-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে সন্ধ্যায় রাজধানীর মিরপুর ও বাংলামোটরে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পল্লবী সাড়ে এগারোর সেতারা কনভেনশন সেন্টার ও বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনের পুলিশ বক্সের পাশে বাসে আগুন দেয়া হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে মিরপুর বাঙলা কলেজের সামনে বাসটিতে আগুন দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *