
মাগুরা প্রতিনিধি :
মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান আজ রবিবার সকাল ৮টায় মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দরি মাগুরা ১১১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। এ সময় তার বাবা মাশরুর রেজা, সাকিবের বোন বৃষ্টিসহ পরিবারের অন্যান্য সদস্যরা ভোট দানে অংশ নেন।
ভোট দেওয়ার শেষে সাকিব সাংবাদিকদের বলেন, ‘এ নির্বাচনে জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি মনে করি এ নির্বাচনে ভোটারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচনে জয়লাভ করে আগামী ৫ বছর মাগুরা-১ আসনের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগন্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেক দূর অগ্রসর হতে পারবো।