দুপুর ২:৪৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটটা উদযাপন করতে চাই, অভিযোগ করতে চাই না: আবিদুল

অনলাইন ডেস্ক :

ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ভোটটা উদযাপন করতে চাই। কোনো ধরনের অভিযোগ করতে চাই না। মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) ১০টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।  নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগের বিষয়ে আবিদুল ইসলাম খান উপস্থিত সাংবাদিককদের বলেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।এর আগে সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর গণতন্ত্রের দ্বার উন্মোচিত হচ্ছে। তাই শিক্ষার্থীরা যেন তাদের বিবেককে কাজে লাগিয়ে যোগ্য নেতৃত্বকে বেছে নেয়-এটাই আমার প্রত্যাশা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে উৎসব-উচ্ছ্বাসে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টার আগে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *