সকাল ১১:৩২ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিদস্যু খ্যাত মো: ওমর ফারুক বটিয়াঘাটা থানা পুলিশের হাতে গ্রেফতার

 

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ

বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের সাচিবুনিয়া এলাকার ভূমিদস্যু খ্যাত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ওমর ফারুক হাওলাদার নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ । জানা গেছে মোঃ ওমর ফারুক হাওলাদার দীর্ঘদিন ধরে জলমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে জমিতে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল । গত ২১ নভেম্বর খুলনা’র বটিয়াঘাটা আমলী আদালতে মোঃ তৌহিদুর রহমান বাদী হয়ে ৪২০/৪০৬ ও ৫০৬ ধারায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন । উক্ত মামলায় তাকে গ্রেফতার করে বটিয়াঘাটা থানা পুলিশ । এব্যাপারে ভুক্তভোগী মোঃ আমিনুল ইসলাম গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে মোঃ ওমর ফারুক হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন । অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার এক জরুরি বৈঠকে মোঃ ওমর ফারুক হাওলাদার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রেক্ষিতে এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে । উক্ত কমিটি আগামী ১১ মের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন । এব্যাপারে জলমা ইউনিয়নের রাঙ্গেমারী গ্ৰামের তরুণ মন্ডল এপ্রতিবেদকে বলেন, ভূমিদস্যু খ্যাত মোঃ ওমর ফারুক হাওলাদার জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আমাকে ও আমার পরিবারের জানমালের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *