দুপুর ২:৪৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালবাসার টানে আমেরিকান নারী ফেনী ছুটে এলেন

ফেনী প্রতিনিধি :

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সুত্র ধরে প্রেমের টানে ফেনীর সোনাগাজীতে এসে জামশেদ আলম রাজু (২৫) নামে এক যুবককে বিয়ে করেছেন আমেরিকান বংশদ্ভূত নারী সেন্ডোরা ব্রোক্স (৫৫)। তিনি আমেরিকার ভার্জিনিয়া শহরের বাসিন্দা।

সোমবার ফেনী শহরের একটি রেস্টুরেন্টে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। ইসলাম ধর্ম অনুযায়ী জামশেদ আলম রাজুর সাথে বিয়ের আগে সেন্ডোরা ব্রোক্স খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসলিম হওয়ার পর তাঁর বর্তমান নাম লামিয়া।

স্বামী রাজু জানান, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের চেনা-পরিচয় ও বন্ধুত্ব হয়। এরপর ধীরে ধীরে ভালো লাগা থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত অনুযায়ী গত ১জুন আমেরিকা থেকে বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সেন্ডোরা ব্রোক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *