
ডেস্ক রিপোর্ট :
ফাওজুল কবির খান বলেছেন যে, জলবিদ্যুৎ আমদানির জন্য ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে নেপাল ও ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে খুব তাড়াতাড়ি বাংলাদেশে বিদ্যৎ
আসতে যাচ্ছে। জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির আরও বলেন, বিদ্যুৎ আমদানি ও রপ্তানির চুক্তিতে স্বাক্ষর করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদল শিগগিরই নেপাল সফরে যাবেন। গত শুক্রবার ২০ সেপ্টেম্বর ঢাকার একটি হোটেলে সন্ধ্যায় নেপালের সংবিধান ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। প্রায় ছয় বছর পর জ্বালানি সহযোগিতার বিষয়ে সমঝোতা হলো ভারত, বাংলাদেশ ও নেপালের মধ্যে। ফলে নেপাল থেকে ৪০ মেগা-ওয়াট বিদ্যুৎ আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে এই ৩ টি দেশ।