রাত ৪:২১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল ভিডিও পোস্টের পর অভিনেত্রী সুনেরাহ যা বললেন

বিনোদনে ডেস্ক: যেকোনো একটা ঘটনা অনেক ভাবেই ব্যাখ্যা করা যায়.. এবং সেই ঘটনার আগে-পরেও অনেক ঘটনা থাকে.. কিন্তু মানুষ হিসেবে আমরা খুব দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যাই.. চিন্তা না করে, সত্যতা যাচাই না করে, প্রমাণ/ভিত্তি ছাড়াই আমরা মন্তব্য করে বসি। তাতে সেই ঘটনার সাথে জড়িত মানুষগুলোর দায় কতটা, তারা এবং তাদের পরিবার তাতে কতটা মানসিক/সামাজিক/পেশাগত/সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে – তার কোনো কিছুই আমরা চিন্তা করি না…

৫ বছর আগে ঘটা ২ বন্ধুর কিছু মুহূর্ত কে বা কারা কেন যে সামনে নিয়ে এলো এবং তা নিয়ে যেই আলোচনা/সমালোচনা/রটনা/চর্চা হচ্ছে – প্রথমত সেটাই বেশ অবান্তর। দ্বিতীয়ত, কিছু বিচ্ছিন্ন ছবি বা ভিডিও’র দোহাই দিয়ে যেভাবে আমাদের চরিত্র, সম্পর্ক ও অবস্থানের সার্টিফিকেট দেয়া হচ্ছে – তা খুবই দুঃখজনক। আমার শুধু একটাই অনুরোধ, দয়া করে সত্য না জেনে বা প্রমাণ ছাড়া ভুল তথ্য/মন্তব্য ছড়ানো থেকে বিরত থাকুন। বিশেষ করে সাংবাদিক ভাই-বোনদের অনুরোধ, আপনারা দয়া করে সত্য তথ্য সবার কাছে পৌঁছে দিন। আমি আমার জায়গা থেকে সৎ এবং শক্ত আছি.. সময় ও অভিজ্ঞতার সাথে আরও পরিণত হচ্ছি.. ভুল থেকে শেখার চেষ্টা করছি। কিন্তু এমন কোনো ভুল আমি কখনোই মেনে নেবো না, যেখানে আমাকে ভুলভাবে উপস্থাপন করা হবে এবং সেটা আমার আত্মসম্মানে অনৈতিকভাবে আঘাত করবে।

আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন।

-সুনেরাহ বিনতে কামাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *