রাত ১০:২৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি :

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে ও শাহাদত বরণকারী সকল শহীদদের স্মরণে সোমবার বিকেলে সদর উপজেলার কামারজানী মার্চেন্ট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কামারজানী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ জহুরুল হক এর সভাপত্বিতে ও বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবির।
আরো বক্তব্য রাখেন, ঘাগোয়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জালাল উদ্দীন রুমী, মালিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা লাবলু মিয়া রিকু, বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সহ সভাপতি খন্দকার তানভির আহম্মেদ সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন, হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বিরোধী মত দমনে ঘৃণ্যতম এক অপচেষ্টা নেওয়া হয়েছিল ২০০৪ সালের ২১ আগস্ট। এটা পরিষ্কার যে, ওই নৃশংসতম ঘটনার সঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের যোগসাজশ ছিল। এ হামলার মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তৎকালীন বিএনপি-জামায়াত সরকার প্রকৃত অপরাধীদের বাঁচাতে জজ মিয়া নাটক সাজিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *