বিকাল ৪:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসা করতে হলে এ দেশে আইন মেনে করতে হবে : বানিজ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
দেশে ব্যবসা করতে হলে আইন মেনে করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সোমবার (১১ মার্চ) রাজধানীর শান্তিনগর বাজার পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এমন মন্তব্য করেন তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত বাজারে একটা শৃঙ্খলা আনতে চায় সরকার। তাই সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে।
রশিদ ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোন পণ্যের দাম কত হওয়া উচিত, তা নিশ্চিত করতে হবে। তেলের শুল্ক কমানো হলেও বাজারে তা বাস্তবায়নে ঘাটতি আছে। এর ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। যেসব মিল ১৬৩ টাকায় সয়াবিন তেল বাজারে দেয়নি, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
আহসানুল ইসলাম টিটু বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না। পাইকারি ও খুচরা বিক্রেতাদেরও লাইসেন্স দেয়া হবে। লাইসেন্স বিহীন কাউকে ব্যবসা করতে দেয়া হবে না। এ সময় বিকল্প ব্যবস্থা করে মৌসুমি বা এক রাতের ব্যবসায়ীদের আর ব্যবসা করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *