রাত ৪:২২ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তীর ৭৩তম জন্মদিন পালন

সিলেট প্রতিনিধি : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলার শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ এর তত্ত্বাবধানে
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সিলেট জেলা সভাপতি ও বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সিলেট জেলা সভাপতি বাংলার বীর সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব সুব্রত চক্রবর্তী জুয়েল মহোদয়ের নিজ বাসভবনে ৭৩ তম জন্মদিন কেক কেটে পালন করলেন। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার আহবায়ক মনোজ কাপালি মিন্টু ও জেলা যুগ্ম আহবায়ক পুলিশ ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব ও জেলা যুগ্ম আহবায়ক জাকারিয়া চৌধুরী জাকি এবং জেলা সদস্য সাইদুর রহমান পাপলু ও মুক্তিযোদ্ধার সন্তান গোলাম দস্তগীর খান ছামিন, জাহাঙ্গীর আলম শিপন, জাহাঙ্গীর আলম এবং যুব কমান্ড এজাজ আহমদ ও সেলিম আহমদ।
এ সময় বাংলার সকল বীর সন্তানদের জন্য দোয়া ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের জন্য মাগফিরাত কামনা করেন এই বীর সূর্য সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *