রাত ৯:৪০ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আগে কেনো লিভ টুগেদার করেছেন স্বাগতা

বিনোদন  প্রতিবেদক : অভিনেত্রী জিনাত সানু স্বাগতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা আলোচনা করেছেন। ওই সাক্ষাৎকারে তিনি জানান, তার স্বামী হাসান আজাদের সঙ্গে তিনি বিয়ের আগে এক বছর লিভ টুগেদার করেছেন। এই সময়ে তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পেরেছেন, যা তাদের সম্পর্ককে আরও মজবুত করেছে বলে স্বাগতা’র দাবি।

স্বাগতা তার স্বামীকে একজন ভালো বন্ধু এবং তার জীবনের গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলেন, আমরা একে অপরকে ভালোভাবে জানার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি, যা আমাদের সম্পর্ককে আরও গভীর করেছে।

এছাড়া, স্বাগতা তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের সমন্বয় নিয়ে কথা বলেছেন। তিনি জানান, তার স্বামী তার ক্যারিয়ারকে সমর্থন করেন এবং তাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া রয়েছে।

জানা গেছে, স্বাগতার এই খোলামেলা সাক্ষাৎকার তার ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। অনেকে তার সাহসিকতা ও সততার প্রশংসা করেছেন, যা তার ব্যক্তিগত জীবন ও সম্পর্কের প্রতি তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। অনেকই আবার তার সমালোচনাও করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *