দুপুর ২:৪৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আগে একসঙ্গে চার পুরুষের সঙ্গে মেলামেশা

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অমীষা পটেল সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তাঁর দাবি, বর্তমানে সম্পর্কে প্রতারণা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, তিনি মনে করেন পুরুষের তুলনায় নারীরাই বেশি প্রতারণা করেন। আর এ নিয়েই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশের প্রশ্ন, তাঁর বক্তব্য কি ইঙ্গিত করছে দীপিকা পাড়ুকোনকে?

প্রতারণা নিয়ে অমীষার মন্তব্য

ইলাহাবাদিয়ার সঙ্গে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অমীষাকে নতুন প্রজন্মের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন,

অমীষার মতে, আজকের যুগে অনেক নারী বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়াচ্ছেন। অভিনেত্রীর ভাষায়,

“আমার কাছে কয়েকজন নারী স্বীকার করেছেন যে, বিয়ের আগে তাঁরা তিন-চারজন পুরুষের সঙ্গে মেলামেশা করেছেন। এরপরই সিদ্ধান্ত নিয়েছেন কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন।”

নেটিজেনদের নজরে দীপিকা!

অমীষার এই বক্তব্য সামনে আসতেই নেটিজেনদের মধ্যে নতুন বিতর্ক শুরু হয়েছে। অনেকে মনে করছেন, তিনি পরোক্ষভাবে দীপিকা পাড়ুকোনকেই নিশানা করেছেন। কারণ, করণ জোহরের টক শো-তে দীপিকা নিজেই একসময় জানিয়েছিলেন যে, রণবীর সিং-এর সঙ্গে সম্পর্কে থাকার সময়ও তিনি অন্য পুরুষদের সঙ্গে দেখা করতেন। সবার সঙ্গে মিশে তিনি বুঝেছিলেন, রণবীরই তাঁর জীবনের উপযুক্ত সঙ্গী।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া

অমীষার মন্তব্য প্রকাশ্যে আসতেই অনেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটিজেন খোঁচা দিয়ে লিখেছেন, “মনে হচ্ছে দীপিকার জন্যই অমীষা এমন মন্তব্য করেছেন!” অন্যদিকে, অনেকেই বলছেন, এই ধরনের মন্তব্য করে অমীষা কেবল বিতর্ক তৈরি করছেন, যা তারকাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের মতো শোনায়।

অমীষা পটেলের মন্তব্যকে ঘিরে বলিউডে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। যদিও দীপিকার নাম সরাসরি নেননি তিনি, তবুও নেটিজেনদের কটাক্ষ থামছে না। এখন দেখার বিষয়, দীপিকা বা রণবীর এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *