রাত ১০:১৯ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে ইস্পাত উৎপাদন কমেছে

বানিজ্য ডেস্ক রিপোর্ট :

চলতি ২০২৫ পঞ্জিকাবর্ষের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিশ্বজুড়ে ইস্পাত উৎপাদন কমেছে ২ দশমিক ২ শতাংশ। এ সময় মোট উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৩ কোটি ৪৩ লাখ টনে। চীনে উৎপাদন কমাই মূলত বৈশ্বিক উৎপাদন হ্রাসের প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ওয়ার্ল্ড স্টিল) তথ্যানুযায়ী, জানুয়ারি-জুন সময়ে চীনের ইস্পাত উৎপাদন ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১ কোটি ৪৮ লাখ টনে। বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশ হিসেবে চীনের উৎপাদন হ্রাস বৈশ্বিক ইস্পাত খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

বিশ্লেষকরা বলছেন, দেশটির রিয়েল এস্টেট খাতের দীর্ঘমেয়াদি মন্দা ও কঠোর পরিবেশনীতি এ নিম্নমুখিতার পেছনে বড় ভূমিকা রেখেছে।

অন্যদিকে একই সময় ভারতে বিপরীত প্রবণতা দেখা গেছে। দেশটি ৯ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখে মোট ৮ কোটি ৯ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে। খাতসংশ্লিষ্টরা জানান, অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগ ও অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিই অবকাঠামো খাতের গুরুত্বপূর্ণ উপাদানটির ভারতের উৎপাদন বৃদ্ধির মূল কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *