সকাল ১১:৫৭ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরতির পর যন্ত্রণা নিয়ে প্রেক্ষাগৃহে যাচ্ছেন প্রকৃতি

বিনোদন  প্রতিবেদক : দেশীয় শোবিজের ট্যালেন্টেড গ্ল্যামার গার্ল মানসী প্রকৃতি। সুন্দরী এই উঠতি তারকা দেশীয় টেলিভিশন নাটকে জনপ্রিয়তা পাওয়ার এবার চলচ্চিত্রেও প্রতিষ্ঠা পেতে বড়পর্দায় আসছেন। দেশীয় চলচ্চিত্রের সম্ভাবনাময় নতুন নায়ক আদর আজাদকে সঙ্গী করে প্রথমবার মানসী প্রকৃত অভিনয় করেছেন ভালোবাসার গল্পে নির্মিত ‘যন্ত্রণা’ ছবিতে। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ। অনেক আগেই ছবিটির নির্মাণ কাজ শেষ হয়েছে। নতুন খবর হচ্ছে, ২৭ অক্টোবর (শুক্রবার) দেশজুড়ে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানান নির্মাতা আরিফ।

জানা গেছে, এই ছবির মাধ্যমে দীর্ঘ একটা বিরতি কাটিয়ে নতুনভাবে বড়পর্দার জন্য কাজ করেছেন ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মানসী প্রকৃতি। তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন ছবি নিয়ে দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু অনেক দিন পর চলচ্চিত্রে অভিনয় করেছি, তাই বুঝে শুনে ভালো একটি গল্প দিয়েই ফিরতে চেয়েছিলাম। ‘যন্ত্রণা’ তেমনই একটি ভালো গল্পনির্ভর ছবি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বলতে পারবেন কতটুকু পেরেছি। সময় যতটা ঘনিয়ে আসছে ততটা নার্ভাস লাগছে। তবে এতটুকু বলতে পারবো প্রেক্ষাগৃহে এসে দর্শক নিরাশ হবেন না। সবাইকে প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার আহ্বান করছি। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবেন।

স্মার্ট মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ছবিতে চারটি গান রয়েছে। গানগুলো লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। এগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ইমন সাহা। সঙ্গীতায়োজনে রবিন ইসলাম।

এই ছবিতে প্রকৃতি – আদর জুটি ছাড়াও অভিনয় করেছেন আরেক নবাগতা নায়িকা সায়মা স্মৃতি, তনামি হক, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *